২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে ২৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 05:50 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিজিবির বিশেষ এক টহল দল বুধবার বেলা দেড়টার দিকে দমদমিয়ার জলিয়ারদিয়া এলাকার নাফ নদীর তীরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে।

এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়।

আটক মো. আছমত উল্লাহ (২৫) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার মঙ্গলা এলাকার মৃত মোহাম্মদ আলমের ছেলে।

বিজিবি কর্মকর্তা জাহিদ বলেন, আছমত নাফ নদী তীরে কেওড়া বাগানের ভেতর দিয়ে কূলে ওঠার সময় বিজিবি সদস্যরা তল্লাশি চালানোর চেষ্টা করলে দৌড় দেয়। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করার পর তার দেহ তল্লাশি করে ২৫ হাজার ইয়াবা পায়।