২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরেলগঞ্জ ফেরিঘাট ২৪ ঘণ্টায়ও সচল হয়নি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পানগুছি নদীর ফেরিঘাটের সংযোগ সেতু ভেঙে যাওয়ার ২৪ ঘণ্টা পরও চালু হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 03:54 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

ফলে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলার সঙ্গে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার পরিবহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, বুধবার সকালে সড়ক ও জনপথ বিভাগ সেতুটির মেরামত কাজ শুরু করেছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে চরে রাখা পুরাতন অকেজো ফেরি ভেসে উঠে প্রবল জোয়ারের স্রোতে ধাক্কা লেগে প্রায় ৬০ ফুট লম্বা সংযোগ সেতুটি (গ্যাংওয়ে) ভেঙে যায়। এরপর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা বলেন, “ফেরি চালু করতে বেইলি ব্রিজটি মেরামতের কাজ শুরু হয়েছে। আজকের মধ্যে যেকোনো সময়ে সেতুটির মেরামত কাজ শেষ করে ফেরি চলাচল শুর হবে বলে আশা করছি।”

মোড়েলগঞ্জ ফেরির মাস্টার মো. আব্দুল মালেক বলেন, মঙ্গলবার দুপুরে ফেরি চলাচল বন্ধ হওয়ারর কারণে নদীর দুপ্রান্তে পারাপারের জন্য অসংখ্য যানবাহন আটকা পড়েছে।