২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ইয়াবাসহ সাবেক পরিবহন শ্রমিক নেতা আটক

গাইবান্ধা সদর উপজেলায় সাবেক এক পরিবহন শ্রমিক নেতাকে দেড়হাজারের বেশি ইয়াবাসহ আটক করা হয়েছে। র‌্যাবের দাবি তিনি একজন মাদক বিক্রেতা। 

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 12:54 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

সোমবার রাতে আটক আবু হোসেন আবু (৫০) গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি সদরের মধ্য ধানঘড়া গ্রামে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক আশরাফ হোসেন ছিদ্দিক জানান, রাত সাড়ে ৮টার দিকে আবুকে তার বাড়ি থেকে আটক করা হয়।

“দীর্ঘদিন ধরে আবু হোসেন তার  বাড়িতে ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”

পরে বাড়িতে তল্লাশি চালিয়ে তার শোবার ঘর থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো এক হাজার ৯০০ ইয়াবা পাওয়া যায় বলে জানান আশরাফ।  

রাতেই আবু হোসেনকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।