২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 04:59 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

সোমবার দুপুরে গৌড়িপুর ইউনিয়নের নয়াখালী মাটিভাঙ্গা গ্রামে সুমন দাসের (২৫) লাশ পাওয়া যায়। সুমন গৌড়িপুরের মনোরঞ্জন দাসের ছেলে।

ভান্ডারিয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে সুমন নিখোঁজ হন।

ওই ঘটনায় শনিবার তার বাবা মনোরঞ্জন দাস ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওসি কামরুজ্জামান জানান, সকালে সাতবাড়িয়ায় রাস্তার পাশে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।