২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরামতের সময় ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিকল হওয়া একটি ট্রাক মেরামতের সময় উল্টে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে, যিনি ছিলেন ওই ট্রাকের মালিক। 

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 07:10 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

রোববার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত আব্দুল বারী (৪০) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কামুল্লাপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।

তিনি পেশায় ধান ব্যবসায়ী ছিলেন এবং ওই ট্রাকটি তার নিজের ছিল বলে জানায় পুলিশ।

পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল হক মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে নীলফামারী থেকে ধান কিনে বাড়ি ফিরছিলেন আব্দুল বারী।

জেলা পরিষদ ডাকবাংলোর সামনে তার ট্রাকটি বিকল হয়ে যায়।

চালক ও তার সহকারী জগ (উত্তোলন যন্ত্র) লাগিয়ে ট্রাকের চাকাটি খুলছিলেন।

পাশেই দাঁড়িয়ে ছিলেন আব্দুল বারী। এক পর্যয়ে জগটি মাটিতে দেবে গেলে ট্রাকটি উল্টে বারীর ওপর পড়ে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান সার্জেন্ট নাজমুল।