গোপালগঞ্জে জিসান হত্যার বিচার দাবি
গোপালগঞ্জে এস এম মডেল গভ. হাই স্কুলের মেধাবী ছাত্র আশিক ইসলাম জিসানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সহপাঠীরা।
রোববার দুপুরে শহরের প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
স্কুলের প্রধান শিক্ষক সুবল চন্দ্র মন্ডল জানান, পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
নিহত জিসানের বাবা আজাহার মুন্সি জানান, এসএসসি পরীক্ষার পর ১২ এপ্রিল ঢাকার আদাবরে তার কাছে বেড়াতে আসে জিসান।
গত ১৩ মে বিকালে বন্ধুদের সাথে দেখা করতে বাসা থেকে বের হওয়ার পর রাতে ধানমন্ডি লেকের গোল চত্বরে সন্ত্রাসী হামলার শিকার হয় জিসান। পরদিন ঢাকা মেডকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
