২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্য খুন

পার্বত্য জেলা খাগড়াছড়িতে সাবেক এক সেনা সদস্যকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 01:37 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

নিহত সতীন্দ্র লাল ত্রিপুরা (৫৫) একজন পাহাড়ি। তিনি সেনা সার্জেন্ট ছিলেন। বেশ কয়েক বছর আগে তিনি অবসর নেন।

সতীন্দ্রকে করা হত্যা করেছে, তা নিশ্চিত করতে পারেনি ‍পুলিশ। তার স্বজনদের সন্দেহ, বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি সংগঠন এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে।

শনিবার সকালে জেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে খাগড়াপুর ধর্মগড় এলাকায় সতীন্দ্রকে হত্যা করা হয় বলে খাগড়াছড়ি সদর থানার ওসি শামসুজ্জামান ভূইয়া জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছে, সকাল ১১টার দিকে একটি চায়ের দোকানে বসে ছিলেন সতীন্দ্র। একটি ফোন আসার পর তিনি কাছের খালপাড়ে যান। সেখানেই তাকে হত্যা করা হয়।  

ওসি শামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় সতীন্দ্রের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাসদস্যদের একটি দলও তদন্তে গেছে।

কারা হত্যা করেছে- জানতে চাইলে ওসি বলেন, তারা তদন্ত করে দেখছেন।

সতীন্দ্রের ছোট ভাই মিহির লাল ত্রিপুরা কারও নাম উল্লেখ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি উগ্রপন্থিরাই আমার ভাইকে হত্যা করেছে।”