২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে মামলার বাদী হত্যা: গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলার বাদী জালাল উদ্দিনকে হত্যার ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়গঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 10:18 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

শুক্রবার বিকালে আড়াইহাজার উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইকবাল হোসেন (৩২) রূপগঞ্জ উপজেলার মাছিমপুরের নেয়ামত উল্লাহর ছেলে।

এদিকে বাদ আছর নামাজে জানাজা শেষে লাশ মাছিমপুরে দাফন করা হয়েছে।

এ ঘটনায় এখনও থানায় কেউ মামলা করেনি বলে জানান রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম।

নিহত জালালউদ্দিনের ছোট ভাই মামুন সাংবাদিকদের বলেন,"সন্ত্রাসীদের ভয়ে আমরা এখনও অভিযোগ করার সাহস পাচ্ছি না। সন্ত্রাসীরা মামলা না করার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে।”

এতে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তিনি।

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় একটি সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও অস্ত্র ব্যবসা করে আসছিল।

নজরুল এর প্রতিবাদ করলে ২০১১ সালের ৫ নভেম্বর তাকে হত্যা করে ওই সন্ত্রাসীরা।

ওই হত্যার ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে সোহেল (ভিপি সোহেল) ও তার লোকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এরপর থেকে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল। আগামী সপ্তাহে ওই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নজরুল হত্যা মামলার আসামি মুড়াপাড়া ডিগ্রি কলেজের ভিপি সোহেল ও তার লোকজন মামলার বাদী নিহতের বাবা জালালউদ্দিনকে বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, চোখ উপড়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।