প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সাহেবের ঘাটে নির্মিত ২য় মহানন্দা সেতুসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ এ বিষয়টি নিশ্চিত করেন।
২০১১ সালের ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নিজস্ব অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই প্রকল্প বাস্তবায়ন করছে।
এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী আ. ন. ম. ওয়াহিদুজ্জামান জানান, ৫৪৬ দশমিক ৬০ মিটার দৈর্ঘ্য ও ৮ দশমিক ১০ মিটার প্রস্থের এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৪৯ কোটি ৭৯ লাখ টাকা।
এ সেতুটি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের সঙ্গে ৬টি ইউনিয়নের সরাসরি যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে বলে জানান তিনি।
