২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 08:08 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার বিকালে জেলা শহরের অদূরে মাঝাডাঙ্গা ব্রিজ এলাকায় ডুবে যায় সেজানুর রহমান জিসান (১০)।

জিসান সদর উপজেলার মাঝাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের শাহিনুর ইসলামের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

শাহিনুর ইসলাম জানান, বিকালে এলাকার অন্যান্য মিশুদের সঙ্গে নদীতে গোসল করতে যায় জিসান।

গোসলের এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে।

বন্ধুদের চিৎকার শুনে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে, তবে এর আগে তার মৃত্যু হয় বলে জানান তার বাবা।

এলাকাবাসীর অভিযোগ, নদী থেকে বালু উত্তোলন করায় নদীর কোনো কোনো স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে।

ওই ধরনের একটি গর্তেই জিসান ডুবে গেছে।