মুন্সীগঞ্জে শিশু ধর্ষণ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকালে উপজেলার কেয়াইনের কুচিয়ামোড়ায় এ ঘটনা ঘটে।
শিশুটির পারিবারের সদস্যরা জানান, বুধবার বিকালে তারা পাশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যান। এ সুযোগে সুকুমার শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উরফাত আরা বলেন, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, থানায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
