নোয়াখালীতে দুই জামায়াত নেতা গ্রেপ্তার
নোয়াখালী শহরে জামায়াতে ইসলামীর স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার মাইজদী হাউজিং এস্টট এলকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন, নোয়াখালী পৌর জামায়াতের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি জহিরুল ইসলাম সুমন (৩০) ও সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন সেক্রেটারি নেয়ামত উল্লা শাকের (৩২)।
শাকের দক্ষিণ জগতপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।
সুমন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চের নূর মোহাম্মদের ছেলে এবং মাইজদী হাউজিং এলাকার লাইসিয়াম স্কুলের অধ্যক্ষ।
সুধারম থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন খবর পেয়ে সকালে মাইজদী হাউজিং এস্টটের লাইসিয়াম স্কুলে অভিযান চালানো হয়।
সেখান থেকে শাকের ও সুমনকে গ্রেপ্তার করে তারা। জিজ্ঞাসাবাদের পর তাদের আদতালতে হাজির করা হবে।
শাকের বিরুদ্ধে হরতাল অবরোধে নাশকতার অভিযোগে ৩৩টি ও জহিরুল ইসলাম সুমনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
