২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের পর মুক্তপণ আদায়, নারীসহ ৮ গ্রেপ্তার

ঢাকা থেকে দুই ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় এক নারীসহ আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 05:58 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

তাদের গ্রেপ্তার করতে মঙ্গলবার রাতে ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর উপজেলা এবং ঢাকায় অভিযান চালায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে সাত পুরুষ হলেন আব্দুল কাদির, মো. ফারুক, মো. ফরহাদ, সাইফুল ইসলাম, রূপচান আলী ও বাবুল মিয়া। একমাত্র নারীর নাম প্রকাশ করা হলো না।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন জানান, গত ১৯ এপ্রিল অপহরণকারীচক্রের প্রধান ফারুক হোসেন প্রজেক্টের কাজ করানোর কথা বলে ব্যবসায়ী বেলাল হোসেন ও রুবেলকে ময়মনসিংহের তারাকান্দায় নিয়ে আসেন।

বেলাল ও রুবেল ঢাকার বনানী এলাকায় কাচের ব্যবসা করেন।

কিন্তু ময়মনসিংহ আসার পর ওই দুই ব্যবসায়ীকে অপহরণকারীরা আটকে রাখে।

পরে ওইদিনই বেলাল ও রুবেলের পরিবারে সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করে তারা।

এরপর তাদের পরিবারের সদস্যরা ১ লাখ ৩০ হাজার টাকা দিলে ২০ এপ্রিল তাদের ছেড়ে দেওয়া হয়।

ওই ঘটনায় পরদিন বেলাল হোসেনের ভাই লিটন মিয়া তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি ইমারত হোসেন।