২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে সাড়ে তিন ঘণ্টা বন্ধ চবির শাটল ট্রেন

সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়নের ডাকা ধর্মঘটে প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী শাটল ট্রেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 02:53 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

বর্ষবরণ অনুষ্ঠানে যৌন নিপীড়নে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রোববার ডিমএপি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের ডাকে এই ধর্মঘট চলছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মঙ্গলবার সকাল সাতটা ৪০ মিনিট এবং ৮টায় নগরীর বটতলী স্টেশনে ধর্মঘট সমর্থকদের বাধায় শাটল ট্রেনের দুটি ট্রিপ ছাড়েনি।

ধর্মঘটীদের সঙ্গে আলোচনার পর সকাল সাড়ে ১১টার দিকে বটতলী স্টেশন থেকে ছেড়ে যায় শাটল ট্রেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা আর বাধা দিচ্ছে না। ট্রেন চলাচল শুরু হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদুল সামির বলেন, “ধর্মঘটে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। বটতলী স্টেশন থেকে আমরা ট্রেন ছাড়তে দিইনি।

প্রক্টর সিরাজ উদ দৌলাহ জানান, ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত আছে। তবে ক্লাস-পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রতিটি বিভাগ নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে।”

সকাল থেকে কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে বলে দাবি করেছেন প্রক্টর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়েন ধর্মঘটে সমর্থন দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশন।