ঢাকা সেনানিবাস এলাকায় ভবনে অগ্নিকাণ্ড
ঢাকা সেনানিবাস এলাকায় বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
সোমবার সন্ধ্যায় লাগা এই আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন কুমার সরকার বলেন, ৬টার দিকে ক্যান্টনমেন্ট থানা এলাকার স্টাফ রোডের বহুতল ভবন (১৪ তলা) বনলতা টাওয়ারের ১১ তলায় আগুন লাগে। দমকল বাহিনীর ৯টি ইউনিট ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
কীভাবে আগুন লেগেছে বা আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই দমকল কর্মকর্তা।
