২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিক বিক্ষোভ, কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 05:43 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

সোমবার সকালে বুড়িবাজার এলাকায় ‘টেক্সটিম ফ্যাশন লিমিটেড’ কারখানার মূল ফটকে এই বন্ধের বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়।

শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিচালক মেস্তাফিাজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের খারাপ আচরণের অভিযোগ তুলে রোববার কারখানাটির তিন শতাধিক শ্রমিক মহাব্যবস্থাপক হান্নান মিয়ার কাছে বিচার দাবি করে।

তখন তিনি শ্রমিকদের দাবির বিষয়ে কোনো আশ্বাস না দিয়ে বকাঝকা করেন।

সোমবার সকাল পর্যন্ত তাদের দাবি না মানায় তারা বিক্ষোভ শুরু করে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

টেক্সটিম ফ্যাশন লিমিটেডের মহাব্যবস্থাপক হান্নান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।