২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফ থেকে সাড়ে ১১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 04:51 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

টেকনাফের বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে  সোমবার সকালে সাবরাং ইউনিয়নের আলোগোলা প্রজেক্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক মোহাম্মদ ইব্রাহীম (২৬) টেকনাফের মৌলভীপাড়া এলাকার মৃত আহমেদ হোসনের ছেলে।

তার কাছ থেকে ১১ হাজার ৫৭৮টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ৩৪ লাখ ৭৩ হাজার টাকা বলে জানান জাহিদ।

এই বিজিবি কর্মকর্তা আরও জানান, ওই যুবকের সঙ্গে থাকা আরেক সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আটক যুবকসহ আলোগোলা এলাকার মো. আব্দুল গণিকে আসামি করে মামলা দায়ের করা হবে।