২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বজ্রপাতে একজন নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 01:45 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

সোমবার সকালে নওদাগ্রামে ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে বলে মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান।

নিহত টিটো (৩৩) ওই গ্রামের আনসার আলি বিশ্বাসের ছেলে।  

নিহতের চাচাতো ভাই মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাহাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে টিটো মাঠে পটলের ক্ষেত দেখতে যান। হঠাৎ ঝড়ো হওয়াসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি আহত হন।

দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।