২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার

অবৈধভাবে সাগরপথে মানবপাচারের অভিযোগে চুয়াডাঙ্গায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 10:05 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

রোববার দুপুরে সদর উপজেলার ছোটশলুয়া গ্রাম থেকে গ্রেপ্তার বিপুল হোসেন ওরফে বিপ্লব (২৮) একই এলাকার জাকির হোসেনের ছেলে।

বিপ্লব ওই অঞ্চলের মানবপাচারকারীদের মূল হোতা বলে জানিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান জানান, গোপন সংবাদ পেয়ে দুপুর সাড়ে ৩টার দিকে ছোটশলুয়া গ্রামের একটি বাড়ি থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।

বিপ্লব দীর্ঘদিন যাবত চুয়াডাঙ্গাসহ আশপাশের এলাকা থেকে গ্রামবাসীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে পাচার করতেন।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব পাচার হয়ে যাওয়া ৩০ জনের নাম  জানিয়েছেন। তার বিরুদ্ধে ৩টি মামলাসহ থানায় অর্ধশত অভিযোগ রয়েছে।