ঝিনাইদহে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু
ঝিনাইদহ শহরে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনায় নিহত মুসলিমা খাতুন সরকারি কেসি কলেজের ইতিহাস বিভাগের স্নতক প্রথম বর্ষের ছাত্রী ও শৈলকুপা উপজেলার নাকোল গ্রামের মশিউর রহমানের মেয়ে।
ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, মেয়েটি কেসি কলেজের সামনে থেকে ইইজবাইকে উঠে শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন।
কিছুদূর আসার পর চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে গেলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন।
স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি বিপ্লব।
