সিকৃবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ছাত্রীসহ তিন জনকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
রোববার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক বদরুল ইসলাম সোয়েব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত তিনজনই ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
নিবন্ধক বদরুল ইসলাম জানান, চলতি বছরের ২৪ জানুয়ারি ওই ছাত্র বোরকা পরে সুহাসিনী দাশ ছাত্রী হলের একটি কক্ষে প্রবেশ করে রাত্রিযাপন করেন।
পরে ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ওই কমিটির প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে জানান তিনি।
