২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে গৃহবধূ খুন, স্বামী পলাতক

দিনাজপুর সদরের চেহেলগাজি ইউনিয়নে এক গৃহবধূর লাশ পাওয়া গেছে তার শোবার ঘরে। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 03:04 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

শনিবার সকালে নশিপুর মোল্লাপাড়া এলাকায় রাবেয়া বেগম (৪০) নামের ওই নারীর লাশ উদ্ধারের পর থেকে তার স্বামী ফজলার রহমান পলাতক বলে কোতোয়ালি থানার এসআই সোবহান হোসেন জানান।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিহতের গলা ও হাত-পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সম্ভবত তাকে নির্যাতন করার পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”

ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।