২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরিকাঘাতে চাচাকে খুন

ময়মনসিংহ শহরে এক ব্যক্তি খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার ভাতিজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 11:57 AM

Updated : 22 Aug 2022, 12:14 PM

জেলা শহরের কালিবাড়ি বাই লেইনে শুক্রবার রাতে নিজের বাসায় ছুরিকাঘাতে হত্যা করা হয় সোনার গহনার দোকানের কারিগর সমীর দে’কে।

কোতোয়ালি মডেল থানার ওসি আবু মো. ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধারের পর কালিবাড়ি এলাকার কবরস্থান সংলগ্ন একটি বাড়ি থেকে সন্দেহভাজন আকাশ দে ও তার বন্ধু সানিকে আটক করা হয়।

গ্রেপ্তার আকাশ নিহত সমীরের ভাই শংকর দে’র ছেলে। তার ও সানির কাছে তিনটি ছুরি ও একটি ক্ষুর পেয়েছে পুলিশ, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয় বলে পুলিশের ধারণা।

আকাশ ও সানির কাছে কয়েক ভরি রূপার গহনা পাওয়া গেছে জানিয়ে ওসি করিম বলেন, “চুরি করতে সমীরের ঘরে ঢুকেছিল আকাশ ও তার বন্ধু। সম্ভবত সমীর জেগে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়।”

ময়না তদন্তের জন্য সমীরের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।