২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রেমিকাকে অপহরণ করতে গিয়ে গ্রেপ্তার প্রেমিক

চট্টগ্রামের লোহাগাড়ায় সাবেক প্রেমিকাকে স্বামীর বাড়ি থেকে অপহরণ করতে গিয়ে চার সহযোগীসহ গ্রেপ্তার হয়েছে এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 07:02 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

বুধবার রাত ৩টার দিকে উপজেলার পুটিভিলা এলাকায় ঘটনার সময় তাদের কাছ থেকে অস্ত্রও করেছে পুলিশ।

গ্রেপ্তার পাঁচ জন হলেন- শহীদুল ইসলাম (২২), আবদুল করিম (২৪), এরশাদ (২২), রিদোয়ান (২০) ও মোরশেদুল আলম (২৫)। এরা সবাই পুটিভিলা এলাকার বাসিন্দা।

লোহাগাড়া থানার ওসি শাহজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদুল ইসলাম পুটিভিলার এক মেয়ের সঙ্গে প্রেম করত। মাস দুয়েক আগে ওই মেয়ের বিয়ে হয়ে যায়।

“গত রাতে শহীদুল তার বন্ধুদের নিয়ে ওই মেয়ের শ্বশুর বাড়িতে যায়। সেখানে ধাক্কাধাক্কি করে দরজা ভাঙ্গার চেষ্টা করে। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেপ্তার করে।”

এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও এক রাউণ্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।