২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে সেনা জিপ খাদে, আহত ৭

বান্দরবানে থানছি-আলীকদম সড়কে সেনা প্রধানের গাড়িবহরের একটি জিপ খাদে পড়ে চালকসহ সাত সেনাসদস্য আহত হয়েছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

বৃহস্পতিবার দুপুরে সাড়ে ২৭ কিলোমিটার এলাকার ডিমপাহাড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই সেনা প্রধানকে বহনকারী বিশেষ হেলিকপ্টারযোগে আহতদের ঢাকা ও চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

আলীকদম থানার ওসি মো. আসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে ডিমপাহাড়ের কাছে সেনাবাহিনীর স্কর্ট পাটির একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে জিপের চালকসহ সাত জন গুরুতর আহন হন।

আহতদের মধ্যে ছয় জনকে বিশেষ হেলিকপ্টারযোগে ঢাকায় এবং এক জনকে চট্টগ্রাম সম্মিলিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রুমা সেনা জোন কমান্ডার লে. কর্নেল রব্বানী সাংবাদিকদের জানান, সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া দুপুরে নবনির্মিত থানছি-আলীকদম সড়ক পরির্দশন করছিলেন। ওই সময় তার স্কর্ট গাড়ির বহরে থাকা ওই জিপটি দুর্ঘটনায় পতিত হয়।