২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে স্কুল ছাত্রসহ ২ জনের লাশ উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে এক স্কুল ছাত্রসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2015, 08:26 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

এরা হলো- গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৫) ও বড়াইগ্রাম উপজেলার বেরগঙ্গারামপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আবু বক্কার (৬৫)।

রবিউল রসিদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

শনিবার সকালে উপজেলার দিঘইড় মাঠ থেকে রবিউলের এবং বড়াইগ্রাম উপজেলায় চাকলবিলে অপরজনের পাওয়া যায়।

বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার স্কুল থেকে বাড়ি না ফেরেনি রবিউল। শনিবার সকালে বাড়ির কাছে চাকলবিলে খড় ও ঘাস দিয়ে ঢাকা তার মৃতদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

অন্যদিকে বড়াইগ্রাম উপজেলার দিঘইড় মাঠ থেকে বক্করের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।