মুক্তিযুদ্ধ জাদুঘরকে এমজিএইচ গ্রুপের কোটি টাকা
নিজস্ব ভবন নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরকে এক কোটি টাকা অনুদান দিয়েছে এমজিএইচ গ্রুপ।
শনিবার দুপুরে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আনিস আহমেদ সংস্কৃতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আসাদুজ্জামান নূরের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় আনিস আহমেদ বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার জন্য এবং মুক্তিযুদ্ধের মহান ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের লক্ষ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মানিত ট্রাস্টিবৃন্দ যে অসামান্য পদক্ষেপ গ্রহণ করেছেন, তার সাথে সম্পৃক্ততার সুযোগ পেয়ে এমজিএইচ গর্বিত।”
এ সময় জাদুঘরের অন্যতম ট্রাস্ট্রি আলী যাকেরও উপস্থিত ছিলেন।
এমজিএইচ এর অনুদানে অনুপ্রাণিত হয়ে অন্য অনেকেই মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
