২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ শহরে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2015, 04:48 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শনিবার সকালে শহরের চাঁদমারী মাউরাপট্টি এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত জোসনা বেগম (২৬) শহরের চাঁদমারী এলাকার রহমান গার্মেন্টসে কাজ করতেন।

এ ঘটনার পর থেকে থেকে পলাতক রয়েছেন তার স্বামী মানিক মিয়া।

জোসনার বড় বোন কুলসুম বেগম বলেন, ১০ বছর আগে মানিকের সঙ্গে বিয়ে হয় জোসনার। বিয়ে পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। শনিবার ভোরে  ঝগড়ার এক পর্যায়ে ছেলে রাকিবের সামনেই জোসনার গলায় তার পেঁচিয়ে হত্যা করে মানিক।

মানিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।