২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে পিস্তলসহ ‘অস্ত্র বিক্রেতা’ আটক

যশোরের বেনাপোল থেকে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে, যাকে অস্ত্র বিক্রেতা বলে দাবি করছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2015, 01:02 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

আটক নাসির উদ্দিন (২৫) বেনাপোলের পুটখালী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কর্মকর্তা ফয়সাল আহম্মেদ বলেন, শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল বলফিল্ট এলাকায় নাসির অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব।

“এ সময় তাকে আটক করে দেহ তল্লাশি করলে কোমরে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।”

নাসিরকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা ফয়সাল।