চবি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সরকার সমর্খকদের জয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ৩৩টি পদের ৩২টিতেই জয়ী হয়েছে সরকার সমর্থকরা।
বৃহস্পতিবার এ নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজের বাইরে নির্বাচিত অন্য শিক্ষক কোনো দলের সঙ্গে যুক্ত নন।
বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের বর্জনের মধ্যে অনুষ্ঠিত সিনেট নির্বাচনের এই ফলাফল বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ডেপুটি রেজিস্ট্রার এ কে এম ফরহাদুজ্জামান।
নির্বাচিতরা হলেন- রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী, আইন বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মাঈনুল হাসান চৌধুরী, বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলী আজগর চৌধুরী, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. জসিম উদ্দিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. বশির আহমদ।
আরও নির্বাচিত হয়েছেন অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবুল মনসুর, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম মনিরুল হাসান, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নাসিম হাসান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বশর মোহাম্মদ আবু নোমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য্য, ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ইমরান হোসেন, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, সমুদ্র বিজ্ঞান ও মৎস্য ইন্সটিটিউটের অধ্যাপক ড. রাশেদ উন নবী ও অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ।
নির্বাচিত অন্যরা হলেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সিরাজ উদ দৌলা, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল, মার্কেটিং বিভাগের অধ্যাপক এস এম সালামত উল্লাহ ভুঁইয়া, অ্যাকাউন্টিং সহকারী অধ্যাপক সাহেদ বিন সাদিক, রসায়ন বিভাগের অধ্যাপক বেণু কুমার দে, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন, চারুকলা ইন্সটিটিউটের অধ্যাপক ড. ফয়জুল আজিম, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অরুণ কুমার দে, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দানেশ মিয়া এবং ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শঙ্কর লাল সাহা।
এদের মধ্যে অধ্যাপক দানেশ মিয়া একমাত্র ব্যক্তি, যিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন।
এবারের নির্বাচনে ৩৩টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭৩৯ জন ভোটারের মধ্যে ৫৫০ জন ভোট দেন।
সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
