সিরাজগঞ্জে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিরাজগঞ্জ সদরে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার চিলগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাজিপুর উপজেলার নয়াপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) ও ইউসুফ আলীর ছেলে আনিসুর রহমান (৩৭)।
নিহত দুজনই পেশায় তাঁত ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার এএসআই বদিউজ্জামান জানান, রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পিপুলবাড়ীয়া থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ওই দুই ব্যবসায়ী।
বুধবার রাতের ঝড়ে রাস্তায় পড়ে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি উল্টে গেলে ঘটনাস্থলেই তাদের মুত্যু হয় বলে জানান তিনি।
