২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় অটোরিকশাআরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশাআরোহী এক নারী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

bdnews24.com

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 01:40 PM

Updated : 22 Aug 2022, 12:09 PM

নিহত ফরিদা খাতুন (৬০) খাড়েড়া ইউনিয়নের সোনারগাঁও গ্রামের আবদুর রউফের স্ত্রী।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার খাড়েড়া এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পরিদর্শক মহিউদ্দিন বলেন, উপজেলা সদরগামী একটি পিকআপভ্যান বিপরীতমুখী অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ফরিদা মারা যান।

চালকসহ ওই পিকআপ ভ্যানকে আটক করা হয়েছে বলে জানান তিনি।