২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

সিলেটে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 10:23 AM

Updated : 22 Aug 2022, 12:08 PM

আহত ইশতিয়াক আহমদ চৌধুরী ছাত্রলীগের সিলেট জেলা কমিটির সদস্য। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের টিলাগড় ইকোপার্ক এলাকায় তার ওপর হামলা হয় বলে শাহপরান থানার ওসি সাখাওয়াত হোসেন জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাতে মটরসাইকেলে করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে ইকোপার্কের ভেতর দিয়ে যাচ্ছিলেন ইশতিয়াক। এসময় দুটি মটরসাইকেলে করে চারজন যুবক এসে তার পথ আটকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এলাকাবাসী টের পেয়ে এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। 

হাসপাতালে ভর্তির পর রাতেই তার অস্ত্রোপচার করা হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর বোনের ছেলে ইশতিয়াক ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র সঙ্গে সম্পৃক্ত।

তার ওপর হামলার ঘটনায় বুধবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে ওসি জানিয়েছেন।