২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে প্রাচীর ধসে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ শহরের একটি নির্মাণাধীন বাড়ির সীমানা প্রাচীর ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2015, 09:46 PM

Updated : 22 Aug 2022, 12:07 PM

মঙ্গলবার বিকালে শহরের ব্যাপারী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জরিপ হোসেন ( ২৫ ) যশোর সদর উপজেলার বড় খুরদা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

আহত জাহিদ হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, শহরের ব্যাপারী পাড়া এলাকার রেজাউল ইসলামের বাড়িতে ইটভাঙ্গার কাজ করছিলেন জরিপ হোসেনসহ কয়েকজন শ্রমিক। এ সময় নির্মাণাধীন ওই বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে পড়ে। এতে চাপা পড়ে জরিপ ও জাহিদ মারাত্মক আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জরিপ মারা যান।