২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জোড়া লাগানো দুই শিশুর জন্ম

জোড়া লাগানো দুই মেয়ের মা হয়েছেন ঝিনাইদহ সদরের তাকিয়া সুলতানা লাবনী।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 09:25 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

গত ২৬ মার্চ যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া দুই শিশুসহ তাদের মা সুস্থ আছেন। 

তাদের মাথা, হাত ও পা পৃথক থাকলেও বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো। মেয়ে দুটির নাম রাখা হয়েছে লাইবা ও লাবিবা।

ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শ্যামল কুমার সাহা বলেন, শিশু দুটির হৃদপিণ্ড পৃথক হলে অপারেশনের মাধ্যমে তাদের আলাদা করা সম্ভব।

তিনি তাদের ঢাকায় নিয়ে অভিজ্ঞ কোনো ডাক্তারকে দেখানোর পরামর্শ দেন।

লাবনীর নানি রাবেয়া বেগম জানান, আড়াই বছর আগে যশোর সদরের বাগডাঙা গ্রামের আলতাফ হোসের সঙ্গে ঝিনাইদহ সদরের লোহজং গ্রামের নজরুল ইসলামের মেয়ে তাকিয়া সুলতানা লাবনীর বিয়ে হয়।

লাবনীর স্বামী বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। 

জন্মের পর কয়েকদিন শিশু দুটিকে ইনকিউবেটরে রাখতে হয়েছিল। সুস্থ হওয়ার পর বাড়ি আনা হয়।

তারা খাওয়া, ঘুমানো, কাঁদা, প্রসাব-পায়খানা পৃথকভাবে করে বলে জানান তিনি।