২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় মাইক্রোবাস চাপায় শিশু নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাইক্রোবাস চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 06:54 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনায় নিহত সাবিনা (১১) উপজেলার যুগিপাড়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে ও যুগিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।

শৈলকুপা থানার ওসি হাশেম থান জানান, মেয়েটি নানী বাড়ি থেকে ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনস্থলে ছাত্রীর মৃত্যু হয়।

ওসি জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করেছে।

পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেন। আধঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।