২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মালয়েশিয়া নিয়ে’ মুক্তিপণ দাবি, যুবক আটক

অপহরণ করে এক যুবককে মালয়েশিয়া নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 09:49 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

ওই ঘটনায় তার এক স্বজনকে কক্সবাজার শহর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে গ্রেপ্তার মোহাম্মদ শাহাজালাল (২০) মানব পাচারকারী চক্রের সদস্য বলে পুলিশ জানিয়ছে।

শাহাজালাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম গ্রামের মোহাম্মদ ছিদ্দিকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি দেওযান আবুল হোসেন জানান, গত ১৩ মার্চ কক্সবাজারের পেকুয়া উপজেলার আবু তাহেরের ছেলে মোহাম্মদ কায়সারকে (২২) ‘অপহরণ করে’ অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় পাচার করে দেয় একটি চক্র।

এরপর তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করলেও পুলিশকে বিষয়টি জানায়নি।

ওসি বলেন, দুই সপ্তাহ আগে অপহরণকারীরা কায়সারের স্বজনদের কাছে ফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

তখন তারা বিষয়টি পুলিশকে জানায়।

ওসি আবুল হোসেন জানান, অপহরণকারীদের দেওয়া তথ্যমতে বিকালে বাস টার্মিনাল এলাকায় মুক্তিপণের টাকা দিতে আসে শাহজালাল। তখন পুলিশ তাকে আটক করে।

শাহজালালের বরাত দিয়ে ওসি আরও জানান, শাহজালালের এক বোনের স্বামী হারুন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তার কথামতো টাকা নিতে এসেছিলেন শাহজালাল।

অপহৃত কায়সারের মামা জালাল উদ্দিন জানান, দুই সপ্তাহ আগে মালয়েশিয়া থেকে হারুন নামের এক ব্যক্তি মোবাইলে ফোনে জানায় যে, তার ভাগিনা কায়সার থাইল্যান্ডের গহীণ জঙ্গলে জিন্মি রয়েছে। তাকে মুক্ত করতে হলে মালয়েশিয়ায় দেড় লাখ টাকা পাঠাতে হবে।

মুক্তিপণের টাকা দেশে তার শ্যালক কায়সারকে দিতে বলা হয়।

পরবর্তীতে তার ভাগিনা কায়সারের সঙ্গেও তার কথা বলিয়ে দেওয়া হয় বলে জানান জালাল।