ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আরও দুইদিন ঐচ্ছিক ছুটি
দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পহেলা বৈশাখের সঙ্গে আরও দুদিন ‘ঐচ্ছিক ছুটি’ ভোগ করতে পারবেন।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগাম বিষয়ক মন্ত্রণালয়ের এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, দেশে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা পহেলা বৈশাখের বর্ষবরণ উৎসবের কাছাকাছি সময়ে নিজস্ব কিছু উৎসব পালন করেন। ২৯শে চৈত্র, চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ ও দোসরা বৈশাখেও তাদের অনুষ্ঠান থাকে।
“এর মধ্যে চৈত্র মাসের শেষ দিন বা চৈত্র সংক্রান্তিতে স্থানীয় ছুটি রয়েছে। পহেলা বৈশাখ সরকারি ছুটি।
কেবল পার্বত্য চট্টগ্রাম নয়, দেশের যেখানেই তারা দায়িত্ব পালন করুক না কেন, এই ছুটি তারা ভোগ করতে পারবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
২৯শে চৈত্র চাকমাদের ফুলবিজু ও ত্রিপুরাদের হাড়িবৈষ এবং দোসরা বৈশাখ মারমা ও রাখাইনদের সাংগ্রাই উৎসব হয়।
