২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছেলের হাতে’ বাবা খুন

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার কিশোর ছেলের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 06:50 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

সোমবার উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান হাওলাদার (৫৮) ওই গ্রামের প্রয়াত জিন্নাত হাওলাদারের ছেলে।

ঘটনার পর থেকে ছেলে জাহিদুল ইসলাম (১৬) পলাতক রয়েছেন।

নিহতের মামা নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সালাম মৃধা বলেন, হাবিবুরের সঙ্গে তার স্ত্রী সাফিয়া বেগমের পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত।

সোমবার ভোরে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাবিব ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা ধারালো কাঁচি দিয়ে সাফিয়াকে কোপাতে যান।

এ সময় ঘরে থাকা জাহিদ কাঁচি কেড়ে নিয়ে বাবার ঘাড়ে কোপ দিয়ে ঘর থেকে বেরিয়ে যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাবিবুরে মৃত্যু হয়।

মোরেলগঞ্জ থানার লক্ষ্মীখালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আবু সুফিয়ান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।