২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদকান্দিতে পেট্রোল বোমায় ট্রাকচালক দগ্ধ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি ট্রাকে ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন চালক।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 11:17 AM

Updated : 25 Apr 2022, 01:14 PM

সোমবার ভোর রাতে দাউদকান্দির গৌরীপুর নতুন রাস্তায় এ ঘটনা ঘটে বলে দাউদকান্দি থানার ওসি মো. আবু সালাম মিয়া জানান।  

দগ্ধ ট্রাক চালক রিয়াজ মিয়াকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি রংপুর জেলার কোতোয়ালি থানাধীন বাউপাড়া গ্রামের মুলতান মিয়ার ছেলে।

ভুট্টা নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে ভোরের দিকে ট্রাক থামিয়ে বিশ্রাম নেওয়ার সময় আক্রান্ত হন তিনি। 

দাউদকান্দির ওসি বলেন, ‘অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা’ ওই ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে আগুন ধরে গেলে ভেতরে থাকা রিয়াজ দগ্ধ হন।

তার সহকারী মুন্না এ সময় ট্রাকের বাইরে থাকায় হামলা থেকে বেঁচে যান।