২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে ৫৬ জন আটক

অবৈধভাবে ভারত ঘুরে এসে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়েছেন ৫৬ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 10:20 AM

Updated : 22 Aug 2022, 12:05 PM

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের টহলদল রোববার রাত সাড়ে ৯টার দিকে সাদিপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, আটকদের মধ্যে ২৮ জন পুরুষ, ১৬ জন নারী, নয় জন শিশু ও তিন জন হিজড়া রয়েছে।

“আটকরা সবাই বাংলাদেশি। ভারতে গিয়ে তারা বিভিন্ন শহরে কাজ করত। সীমান্ত পার করে দেওয়ার কথা বলে ওপারের দালালরা তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের ফেলেই দালালরা পালিয়েছে।”

আটকদের রাতেই বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ বিষয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা হয়েছে বলে বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানান।