২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো থেকে অবৈধভাবে আনা ২৮০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 10:03 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

রোববার রাতে দুবাই থেকে আসা একটি বিমানের পণ্য পরীক্ষা করে এসব সিগারেট পায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ, চট্টগ্রামের কর্মকর্তারা।

তদন্ত বিভাগের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস জানান, গত ৮ এপ্রিল দুবাই থেকে আসা ইতিহাদ এয়ালাইন্সের ফ্লাইটের কার্গো রোববার পরীক্ষা করে ব্ল্যাক ও ডানহিল ব্রান্ডের এসব সিগারেট পাওয়া যায়।

তিনি বলেন, এসব সিগারেট আমদানি নীতি আদেশ বহির্ভূতভাবে আনা হয়েছে। কে বা কারা এসব সিগারেট এনেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।