২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে থানায় হাতবোমা হামলা

সিরাজগঞ্জ সদর থানার পাশে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 09:27 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

এছাড়া সদরের নিউ ঢাকা সড়কেও বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটনা হয়।

রোববার সন্ধ্যার পর এ দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার এএসআই বদিউজ্জামান জানান, সন্ধ্যার পর থানার দক্ষিণ পাশের দিয়ার ধানগড়া-ভাঙ্গাবাড়ী সড়কে পরপর ২টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, নিউ ঢাকা সড়ক এবং থানার পাশে হাতবোমার বিস্ফোরণের পরপর শহরের নিরাপত্তা জোরদার করা।