২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মালয়েশিয়াগামী ৭ যাত্রী উদ্ধার

অবৈধভাবে মালেয়শিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজার শহর থেকে সাত যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 08:14 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

একই সঙ্গে পাচারকারী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারের জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, শনিবার দুপুর দেড়টার দিকে শহরের ঝাউতলা এলাকার হোটেল সাগরগাঁওয়ের সামনে অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

আটকরা হলেন- কক্সবাজার পাহাড়তলী এলাকার হাসু আলীর ছেলে মো. হাসান (৩০) ও টেকনাফের নোয়াখালীর গ্রামের আবুল কালামের ছেলে নুরুল আলম (২৫)।

এছাড়া উদ্ধার সাতজনই যশোরের কেশবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি দেওয়ান।