২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রাকচাপায় ৩ অটোরিকশা আরোহী নিহত

নওগাঁর রাণীনগরে ট্রাকচাপায় তিন অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার জন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 05:53 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শনিবার দুপুরে উপজেলার পুঠিয়া আজিজুর রহমান মেমোরিয়াল একাডেমির কাছে রাণীনগর-আবাদপুকুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আত্রাই উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম (৪৬), সদর উপজেলার পার নওগাঁর ফারুক হোসেনের ছেলে সম্রাট হোসেন (৩৮) ও আত্রাই উপজেলার দেবনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বিদ্যুৎ প্রামানিক (৩২)।

আহতদের মধ্যে দুজনকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে এবং দুই জনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রানীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, বেলা ২টার দিকে নওগাঁ থেকে আবাদপুকুরগামী ট্রাকটি বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সম্রাট ও শহিদুল নিহত হয়। নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর মারা যায় অটোরিকশা চালক বিদ্যুৎ।

দুর্ঘটনার পর করজগ্রাম এলাকায় ট্রাকটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।