২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে পুড়েছে ৫০ দোকান

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি বাজারে আগুন লেগে ৫০টি দোকান পুড়ে গেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 05:25 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

রামগতি ফায়ার সার্ভিস ওয়ার হাউজ স্টেশন অফিসার মঈন উদ্দিন জানান, শুক্রবার গভীর রাতে উপজেলা সদরের আলেকজান্ডার বাজারে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে রামগতি, লক্ষ্মীপুর ও নোয়াখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সোয়া চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্তের পরই বলা যাবে কত টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

আলেকজেন্ডার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামছুল বাহার খন্দকার বলেন, রাতে বাজারের এক স্বর্ণকারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আশপাশের ওষুধের দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান, চালের আড়ৎসহ ৫০ টি দোকান পুড়ে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।