২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র পুড়ে গেছে

জামালপুর সদর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি অভিযোগ কেন্দ্র পুড়ে গেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 05:02 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

শুক্রবার গভীর রাতে উপজেলার নান্দিনা বাদেচান্দী এলাকায় পল্লী বিদ্যুত সমিতির অভিযোগ কেন্দ্রে এ অগ্নিকাণ্ডে  সমিতির নথিপত্র ও জিনিসপত্র পুড়ে গেছে।

খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জামালপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. রেজাউল্লা খান জানান,  বৈদ্যুতিক গোলযোগ থেকে অভিযোগ কেন্দ্রের স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে অফিস ও কর্মচারীদের থাকার ঘর পুড়ে গেছে।

তিনি বলেন, আগুনে সমিতির নথিপত্র, মোটর সাইকেল, ট্রান্সফর্মার, বৈদ্যুতিক মিটার, তার ও নগদ টাকা পুড়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।