২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত

চট্টগ্রামে নিজ বাসায় বিদ্যুতের সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 05:33 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শুক্রবার দুপুর একটার দিকে কর্ণফু্লি থানার চরলক্ষ্যার এক নম্বর বোট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন চৌধুরী (২৫) এক নম্বর বোট বাজার এলাকার সুদীপ চৌধুরীর ছেলে। নয়ন এলাকায় বিদ্যুৎ মেকানিক হিসেবে কাজ করত।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজ বাসায় ছেঁড়া বিদ্যুতের তার ঠিক করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন নয়ন।  

গুরুতর আহত অবস্থায় দুপুর ২টার দিকে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হামিদ।