২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অস্ত্র ও গুলিসহ দুজন গ্রেপ্তার হয়েছে, যাদের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 04:00 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

এরা হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠাল বাড়ি গ্রামের প্রয়াত জলু হাওলাদারের ছেলে আরব আলী (৫২) ও জয় আহম্মেদ সিরাজ (২৫)।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, শুক্রবার দুপুরে দশ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এস আই মোহাম্মদ আফজাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আরব আলী ও সিরাজ শ্রীনগর যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ উপজেলার চুনকুটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

“এসময় তাদের কাছ থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি রিভলভার, একটি এলজি বন্দুক, দুই রাউন্ড গুলি, চৌদ্দটি কার্তুজ ও ৮৭০ গ্রাম গান পাউডার উদ্ধার করে।”