বরিশালে আগুনে পুড়েছে ৯ দোকান
বরিশাল নগরীর কালিজিরা বাজারে অগ্নিকাণ্ডে নয়টি দোকানঘর পুড়ে গেছে।
এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হাফিজ আকন্দ দিপু জানান, শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের দুটি এবং ঝালকাঠী ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
হাফিজ বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিরুপণ করা যায়নি বলে জানান তিনি।
